কিছু কথা 🔰
☞☞☞☞☞☞☞☞☞☞☞☞☞☞☞☞☞☞☞☞☞☞☞☞☞☞☞☞☞☞☞☞☞☞☞☞☞☞☞☞☞☞☞☞☞☞☞☞☞☞☞☞☞☞☞☞☞☞☞☞☞☞☞☞☞☞
আসসালামু আলাইকুম,
✔ ব্যক্তিগত জীবন নিয়ে আমি আমার জাইগা থেকে খুবই খুশি। এক জীবনে
এর থেকে বেশি কিছু আমার চাওয়া বা পাওয়ার নেই। আমার জীবনের সব থেকে বড় প্রাপ্তি আমার
আব্বু-আম্মু এবং পরিবার। সেই বুঝতে শেখা থেকে আজ অব্দি আমার চোখে আমার আব্বু একজন
"ভালো মানুষ"। তার তুলনা করার মতো কোনো শব্দ আমার জানা নেই। প্রাইমারিতে পড়ার সময়
আমার চা বিক্রি করা আব্বু আমাকে দিনে ৮/১০ টাকা করে হাত খরচ দিতো।যা বর্তমানে
২০০/৩৫০ টাকার সমান। তখন বুঝতাম না। এখন সবই বুঝি। কারণ, এখন আমিও বাবা হয়েছি। সে
সময়ে একজন উচ্চবিত্ত পরিবারের সন্তানও ৫/১০ টাকা হাত খরচ আশা করতো না। কিন্তু, সেটা
আমি পেতাম। ৭/৮ বছর বয়স পর্যন্ত আমি আমার আব্বুর ঘাড়ে চলে বেড়িয়ে বড়ো হয়েছি। কিন্তু,
তাকে কখনও বলা হয়নিঃ বাবা তোমাকে ভালোবাসি। এখন সময় এসেছে, তাকে মাঝেমধ্যে হাত
খরচের জন্য কিছু টাকা দিতে পারলে নিজের খুব ভালো লাগে। আমার এই ভালোলাগাটা বহাল
থাকুক, আল্লাহর কাছে চাওয়া আমার হায়াত থেকে ৫ বছর নিয়ে হলেও আল্লাহ আমার আব্বুকে
আরও অনেক দিন আমাদের মাঝে রাখুক।তার জীবনটা পরের জন্যই শেষ করে দিয়েছে। এখন আমাদের
সময় তাকে ভালো রাখার। তিন ভাই মিলে তাদের ভালো রাখতে চাই। আব্বু আম্মুর সু সম্পর্ক
দেখে আমরা ৩ ভাই বড় হয়েছি। তাই তাদের ভালোবাসায় আগলে থাকুক আমাদের ❤️ পরিবার ও ঘর
❤️........
<<<==============>>>
✔ জীবন সঙ্গী হিসাবে ফারজানা আমার জন্য পারফেক্ট।
আমার আব্বুর চয়েজ কখনও খারাপ হতে পারে না। সে সংসারের প্রতি খুবই যত্নশীল এবং
সঞ্চয়ী মনোভাব পূর্ণ। তার সকল বিষয়গুলো আমার ভালো লাগে। যা ভবিষ্যতের জন্য
কার্যকরী। তাকে কষ্ট দিতে ভালো লাগে 😁😁। মাঝে মধ্যে শিক্ষা দেওয়ার জন্য দেই।
কিন্তু সবশেষে আমাকেই হার মানতে হয়। শিক্ষা কোনো কাজে আসে না। তার প্রতি একটা
উপদেশঃ- " একটা নারীর জীবনে স্বামীই তার সব কিছু, এটা কেবল তখনই বুঝতে পারবা যখন
আমি থাকবো না!,মা - বাবা - ভাই - বোন কখনও একজন নারীর জন্য আপনজন হয় না না না ।।
(স্বামীর সাথে তাল মিলিয়ে চললেই জীবন সুন্দর) তার দেওয়া উপহার, আমার স্নিগ্ধা মনি।
আমাদের মামনি অনেক বড় হোক,মানুষের মত মানুষ হোক।
<<<==============>>>
✔ তামজীদ -
তামীম ভাই আমার, একজন মানুষ হিসাবে পরিবারের বড় সন্তানের অনেক দায়িত্ব থাকে।
কিন্তু, জানিনা আমি কতটুকু পালন করতে পারছি। তবে, আমি জীবনে টাকার মালিক হলে
তোমারাও সে টাকার ভাগিদার। জীবনে আমাদের খুব বেশি টাকার মালিক হওয়ার প্রয়োজন নেই।
শুধুমাত্র যত টাকা হলে আব্বু আম্মুকে একটা সুন্দর বাড়িতে রাখা যায় এবং তাদের সাথে
সুন্দর সময় কাটানো যায় সেটা হলেই যথেষ্ট।এ জীবন ক্ষনস্থায়ী,তাই পরের ক্ষতি করে,পরের
টাকা মেরে নিজের ক্ষতি করোনা। মনে রেখো, পরকালে সবকিছু মাফ হলেও পাওনাদারের দেনা
মাফ হবে না। আমার মৃত্যুর পরে ভালো করে খোজ নিয়ে পাওনাদারদের টাকা গুলো অবশ্যই
পরিশোধ করে দিবা।(যদি বাকি থাকে আমার Google Drive এ হিসাব থাকবে)। আল্লাহ তোমাদের
মঙ্গল করুন। ভাই-ভাই মিল থাকলে পৃথিবীর কোনো শক্তি ক্ষতি করতে পারে না। তাই, সব সময়
মিলে মিশে থাকতে হবে।
<<<==============>>>
পরিশেষে সকলের উদ্দেশ্যে কিছু কথা....
আমার ব্যক্তিগত জীবনের কোনো এক সময়ে আপনি আমার আপনজন,আত্মীয়,বন্ধু,প্রতিবেশী বা
পরিচিত ছিলেন। তাইতো, সময় ব্যয় করে আমার লেখাটা পড়লেন,আপনাকে ধন্যবাদ। জেনে বুঝে বা মনের অজান্তে কোনো কষ্ট দিয়ে থাকলে মাফ করে দিয়েন।
মনে রাখবেন,
নিজের ভালো দিকগুলো মানুষের ভেতর ছড়িয়ে দিতে পারলেই জীবন সুন্দর। আজকের নেক আমলই পরকালের জন্য জমানো চুড়ান্ত সম্পদ,বাকি সব কিছু মূল্যহীন।
ছোটদের স্নেহ,
বড়দের সম্মান এবং সবার প্রতি ভালবাসা রইলো।